প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নগরকান্দা পুলিশ অবশেষে আটক করেছে সন্তানকে ফাঁস লাগানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত মা, যিনি স্থানীয়ভাবে ডাইনি হিসেবে পরিচিত। এই মন্তব্য করেছেন রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের আরেক মা, নাজমা বেগম। তিনি ইনকিলাবকে জানান, "এমন মা যেন আর কোনো ঘরে না হয়। ডাইনি মা! নিজের পেটের সন্তানকে কী করে ফাঁস দেওয়ার চেষ্টা করে!" এই ঘটনার প্রতি তার ঘৃণা প্রকাশ করেন তিনি।
পুলিশের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালদ্বীপে কর্মরত স্বামীর ওপর অভিমান করে নিজের শিশু সন্তানকে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর ঘটনা ঘটেছে। তবে তার শেষ রক্ষা হয়নি। ফরিদপুরের নগরকান্দার রামনগরের বিথী আক্তার (২৮) নামের ওই নারীকে আটক করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবির (৭)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এক নারী তার শিশুকে বিপজ্জনক অবস্থায় রাখছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু হয়। শিশুটির ফুফু থানায় ফোন করে তথ্য দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে বিপজ্জনক অবস্থায় নিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন