প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজ শেষ হলো বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ প্রতিযোগিতার। ফাইনালে মিসরের জিয়াদ ইব্রাহিম শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষ্মীশ্রীকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং প্রাইজ মানি প্রদান করা হয়। তরুণ প্রতিভাবান পারভেজ করিম বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহা. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, যিনি বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবসরপ্রাপ্ত), এবং বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আয়োজকরা উল্লেখ করেছেন, গত পাঁচ বছরে বাংলাদেশের স্কোয়াশে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে এবং ২০৩২ অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে।
৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১১ দেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিসর, জাপান এবং জার্মানির পেশাদার স্কোয়াশ তারকারা অংশ নেন। বাংলাদেশের হয়ে খেলেছেন আমিনুল, সাইমন এবং পারভেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন