প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দলীয় ঐক্য ঘোষিত লং মার্চ এবং টাঙ্গাইল বাইপাস নগর জালফৈ পথ সভার কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ১৩ সেপ্টেম্বর (রবিবার) আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এই প্রস্তুতি সভায় শহর শাখার রুকনগণ এবং ওয়ার্ডের সভাপতিরা উপস্থিত ছিলেন। শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির আহসান হাবীব মাসুদ।
সভায় শহর নায়েবে আমির খন্দকার আব্দুর রহিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি সাইফুল ইসলাম।
জেলা আমির তার বক্তব্যে উল্লেখ করেন, “দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ঢাকা-রংপুর লং-মার্চ ও নগর জালফৈ বাইপাসের পথসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে টাঙ্গাইল শহর ও জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করব, ইনশাআল্লাহ।”
সভায় লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর টাঙ্গাইল বাইপাসের পথসভা সফল করার জন্য শহরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন