প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে কৃষি প্রণোদনা পেয়ে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হয়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারিভাবে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে।
কৃষকেরা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে। এতে সরিষা চাষে তারা আরও আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন।
কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যা হলে এ মৌসুমে শাহজাদপুরে সরিষার ভালো ফলন হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন