প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইলের বিভিন্ন পর্যায়ের ছয়জন শীর্ষ নেতার বহিষ্কারাদেশ ফেরত নিয়ে তাদের প্রাথমিক সদস্যপদ পুনরুদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ভিন্ন চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
যারা বহিষ্কারাদেশ ফিরে পেয়েছেন, তারা হলেন নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু।
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ ফেরত নিয়ে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে যে, তারা ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা অনুসরণ করে দলকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
নড়াইলের জনপ্রিয় ও ত্যাগী নেতাদের দীর্ঘদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি স্থানীয় নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে, যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে তাঁদেরও অভিনন্দন জানানো হয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন, জনপ্রিয় এসব নেতার প্রত্যাবর্তনের ফলে নড়াইল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও সুগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি, ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁরা নতুন উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন