প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, গত দেড় দশকের মধ্যে চাঁদাবাজ, বখাটে এবং কর্মহীনরা দেশের রাজনীতির নিয়ন্ত্রণে রয়েছে। তিনি উল্লেখ করেছেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটানো প্রয়োজন।
আজ বুধবার বাংলা একাডেমিতে আইআইডি কর্তৃক আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’
তিনি ফ্যাসিস্ট শক্তির উঁকি দেওয়ার বিষয়টি ভারত থেকে উল্লেখ করে বলেন, ‘চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।’
এ সময় মতভেদ থাকা সত্ত্বেও দেশের স্বার্থে চব্বিশের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন