প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় তিন দিনের সফরে এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে সফরের দ্বিতীয় দিনে লিউ হাইশিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, একই ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।
এরপর সকাল ১১টায় প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের সূচি রয়েছে। পরে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন হবে।
বুধবার বিকেলে জাতীয় জাদুঘর এবং ঢাকায় চীনের পুরোনো ও বর্তমান দূতাবাস ভবন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে লিউ হাইশিংয়ের। রাতে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের এই মন্ত্রী। সেখানে তিনি জীবিকা সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। সফর শেষে ওইদিন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ার পরিকল্পনা রয়েছে লিউ হাইশিংয়ের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন