প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচরে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা হিসেবে পাওয়া ঢেউটিন ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারকে ঢেউটিন দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন