প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট, ২ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এরা হলেন, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তারা মারা যান।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।
নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করে বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন