প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
গ্রেপ্তারি পরোয়ানা জারির তালিকায় রয়েছে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ পাঁচজন।
আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোতে উল্লেখ রয়েছে যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টক শোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন এবং আবু সাঈদকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন এবং ছাত্রলীগকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছেন। অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।
আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। পলাতক অবস্থায় রয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
এছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ সাতজনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন