প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ডের প্রধান ফুটবল কোচ টমাস টুখেল ইংলিশ ফুটবল সংস্কৃতির পরিচিত গতিশীলতা ও রোমাঞ্চকে কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ নিয়ন্ত্রণের সনাতন চিন্তাভাবনা থেকে কিছুটা সরে এসে তিনি ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর নতুন কৌশলগত ভাবনার কথা প্রকাশ করেন। উয়েফা নেশনস লিগের দল ঘোষণার সময় তিনি জানান, ম্যাচে শতভাগ নিয়ন্ত্রণ ধরে রাখার পরিবর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের আগ্রাসী ও গতিময় ধারাকে ধরে রাখাই এখন তার মূল লক্ষ্য।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে চাপের মুখে ইংল্যান্ডের ভেঙে পড়ার ঘটনা স্মরণ করে টুখেল বলেন, "১০ মিনিটের জন্য হলেও স্পেনের মতো খেলতে পারত। খুশি হতাম।" এর মাধ্যমে তিনি ফাইনালে বলের ওপর বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণ এবং স্বাচ্ছন্দ্যের ক্ষমতার দিকে ইঙ্গিত করেছেন। খবর দ্য গার্ডিয়ান।
তিনি আরও বলেন, "ম্যাচে দলের ওপর নিয়ন্ত্রণহীনতা সহজে মেনে নেওয়া যায় না।"
ভারতকে হটিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড। আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আসন্ন নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে। আন্তর্জাতিক সূচির প্রসঙ্গ তুলে টুখেল বলেন, ইংলিশ ফুটবল সংস্কৃতির চিরচেনা গতি ও রোমাঞ্চকে তিনি আপন করে নিতে চান। তবে ইংল্যান্ডের কত শতাংশ খেলোয়াড় প্রিমিয়ার লিগে গতির সাথে পরিচিত, এটাই তাকে দ্বিধায় ফেলে দেয়। তিনি যোগ করেন, কীভাবে এবং কখন ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে, কারণ তিনি এখানে সবচেয়ে বেশি চাপের মুহূর্তগুলোর কথা বলছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন