ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক ছাত্র আটক


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক ছাত্র আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে মো. সম্রাট নামের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের এক ছাত্রকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশি করে শতাধিক ছাত্রীর বিভিন্ন মুহূর্তের সংবেদনশীল ও আপত্তিকর ছবি পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে, জবির শান্ত চত্বরে অবস্থানরত নারী শিক্ষার্থীদের গোপন ছবি-ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত সম্রাটকে হাতেনাতে আটক করা হয়। কিছু শিক্ষার্থীর সহায়তায় তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সম্রাট বিশ্ববিদ্যালয়ের 'শান্ত চত্বর' এলাকায় বসে নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এক নারী শিক্ষার্থীর সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে সহপাঠী ও অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্তকে ধরে ফেলেন এবং তার মোবাইল ফোন চেক করেন।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

মোবাইল যাচাই করার সময় দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসা অন্তত একশ জন শিক্ষার্থীর ছবি এবং কিছু আপত্তিজনক ভিডিও তার ফোনে সংরক্ষিত রয়েছে। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রক্টর অফিসে হস্তান্তরের উদ্যোগ নেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মোঃ সম্রাটের সাথে কথা বলতে চাইলে তিনি নিজের পরিচয় জানালেও ঘটনার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আজম খান জানান, "ঘটনাটি আমরা অবগত আছি। অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোন চেক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে আলোচনা চলছে। ভেতরের প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম নিয়োগ পেয়েছেন। এই পদে তার নিয়োগ আগামী ৩ বছরের জন্য কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিনের সই করা একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, পরদিন ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক উপাচার্যের অনুমোদনক্রমে তার পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বিভাগের সার্বিক শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরো গতিশীল এবং আন্তর্জাতিক মানের করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কুমিল্লায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

কুমিল্লার লালমাই উপজেলায় বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ৫ হাজার তালবীজ রোপণের কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শিক্ষার্থীদের মাঝে তালবীজ বিতরণ করা হয়। প্রায় ৩০০ শিক্ষার্থী তালবীজ গ্রহণ করে, যা তারা নিজ নিজ এলাকায় রোপণ করবে।

পশ্চিম নোয়াগাঁও, দৌলতপুর ও পূর্ব নোয়াগাঁও আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

তালবীজ বিতরণ ও রোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. তফাজ্জল হোসেন মজুমদার এবং সহকারী প্রধান শিক্ষক মো. খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া লাল সবুজ উন্নয়ন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম রিফাত, অর্থ সম্পাদক আকিব হাসান, প্রচার সম্পাদক সালমান সাজিল, এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, কর্মসূচির প্রথম দিনে সংগৃহীত ১ হাজার তালবীজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়েছে। চলতি মাসজুড়ে কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ২০১১ সাল থেকে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশ রক্ষায় আমরা তালবীজ রোপণ করে আসছি। গত ১৫ বছরে সারা দেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবারও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বজ্রপাতে প্রাণ হারানো মানুষের বড় একটি অংশ সমাজের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর। তাই এসব মৃত্যু নিয়ে আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্বেগ অনেক সময় যথেষ্ট গুরুত্ব পায় না। একসঙ্গে অনেক মানুষের মৃত্যু ঘটলেই কেবল গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব পায় এবং সরকারি বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসে। অথচ বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আগাম সতর্কতা এবং ধারাবাহিক প্রতিরোধমূলক উদ্যোগ। সরকার যদি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালবীজ রোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সারা দেশে ব্যাপকভাবে তালবীজ রোপণ করা সম্ভব হবে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে বজ্রপাতের ঝুঁকি কমাতেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের কাছে পরাজয়ে বাংলাদেশের এশিয়ান গেমসে পদক স্বপ্ন ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


জাপানের কাছে পরাজয়ে বাংলাদেশের এশিয়ান গেমসে পদক স্বপ্ন ভঙ্গ

নাগোয়া (জাপান), ২২ সেপ্টেম্বর ২০২৬ : আজ এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে অনুষ্ঠিত গ্রুপের তৃতীয় ম্যাচে জয়লাভ করতে পারলে সেমিফাইনালের পাশাপাশি অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারতো বাংলাদেশ। তবে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ পুরুষ দল জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে পরাজিত হয়েছে।

টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জাপানের কৌশল ও শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

প্রথমার্ধে জাপান ৩১-২০ পয়েন্টে এগিয়ে ছিল। পুরো ম্যাচে জাপান ৪টি লোনার পয়েন্ট অর্জন করলেও বাংলাদেশ পেয়েছে মাত্র ২টি।

গতকাল গ্রুপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে পরাজিত করে বাংলাদেশ পদকের সম্ভাবনা তৈরি করেছিল। আজ জাপানের বিরুদ্ধে জয়লাভ করতে পারলে লাল সবুজের প্রতিনিধিরা সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে পারতো।

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে খালি হাতে গেমস থেকে বিদায় নিতে হলো।

এবং এর ফলে এবারের গেমসে পদকের সম্ভাবনাও ক্ষীণ হয়ে উঠলো।

আগামীকাল বাংলাদেশ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ২২ ভরি সোনা নিয়ে পালানো ব্যবসায়ী রণজিত পাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


লক্ষ্মীপুরে ২২ ভরি সোনা নিয়ে পালানো ব্যবসায়ী রণজিত পাল আটক

লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর উদ্দেশ্যে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পাল আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রণজিতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এবং জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। তার আগের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।

এদিকে, বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ ঘটনায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের মালিক। তিনি পরিবারসহ শহরের শাঁখারীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী এবং শিবানী শিল্পালয়ের অসীম কর।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে রণজিত লক্ষ্মীপুর বাজারে ব্যবসা করে আসছেন। তার অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রি করে থাকে। একইভাবে, রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি সোনার গহনা নিয়ে আসে কিন্তু সেগুলো ফেরত দেয়নি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, তিনি সপরিবারে পালিয়ে গেছেন।

পলাশ কুরী বলেন, সোনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করেছি, পুলিশ তাকে আটক করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%