প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ২১ সেপ্টেম্বর ২০২৬ : জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
তিনি যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু মোকাবিলা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়।
শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, "সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সঠিক তথ্য-উপাত্ত দিলে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া ও তা বাস্তবায়ন সহজ হবে।" তিনি আরও বলেন, "সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রশাসনেও পরিবর্তনের মানসিকতা তৈরি হয়েছে।"
তিনি যোগ করেন, "সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে জেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।"
দায়িত্ব গ্রহণের পর যশোরসহ তাঁর দায়িত্ব প্রাপ্ত জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, "সরকার বিভিন্ন জেলার সমস্যা সম্পর্কে তথ্য নিয়ে সেগুলো সমাধানে কাজ করছেন।"
সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় জেলার আট উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন