প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেওয়ার প্রতিবাদ জানানোয় নিরাপত্তা কর্মীদের দ্বারা পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধর করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর গেটে এই ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা কনটেইনার ডেলিভারি বন্ধ করে দেয়। পাশাপাশি পণ্যবাহী কাভার্ডভ্যানের চলাচলও বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টায় রিপোর্ট লেখা অবধি বন্দরের ডেলিভারি কার্যক্রম বন্ধ ছিল। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উভয়পক্ষকে নিয়ে আলোচনা শুরু করে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, পরিবহন শ্রমিককে মারধরের পর বিকাল থেকে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটে বিক্ষোভ শুরু হয়। এই কারণে বন্দরের ভেতরে ও বাহিরে কোনো গাড়ি চলাচল করতে পারেনি। শ্রমিকদের বিক্ষোভের ফলে বন্দরের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় সাধারণ যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরে গেট পাসের ফি ৫৭ টাকার পরিবর্তে ৮০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে মারধর করেন।
পাঁচ নম্বর গেটে ঘটনার পর বন্দরের কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করে এবং মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা চার নম্বর গেটে গেলে সেখানে আরেকদল আমাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দিই।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেছেন, ‘বন্দরের নিরাপত্তা কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির কারণে পরিবহন বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি চালু হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন