প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য অনলাইনে নতুন ভোটার নিবন্ধনের ফরম পূরণ করার পর যারা দীর্ঘ সময় ধরে বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি, তাদের ঝুলন্ত আবেদনগুলি নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদনগুলি সিস্টেমে আর বহাল থাকবে না।
অনলাইন প্ল্যাটফর্মে নাগরিকরা নতুন এনআইডি কার্ড বা তথ্য সংশোধনের জন্য আবেদন করার পর যদি দীর্ঘ সময় পার হয়ে যায়, তবে সার্ভার ও ডেটাবেজ থেকে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্য একটি প্রযুক্তিগত নির্দেশনা জারি করা হয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের আবেদনকারীদের যেসব কারণে আবেদন বাতিল হতে পারে সেগুলি হলো-
১. বায়োমেট্রিক তথ্য প্রদান না করা: অনলাইন আবেদন ফরম পূরণের পর নির্ধারিত বুথ বা মাঠপর্যায়ের নির্বাচন অফিসে গিয়ে সময়মতো ছবি না তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ যাচাই না করা।
২. অপ্রয়োজনীয় আবেদনের চাপ: আবেদন করে দীর্ঘ সময় ধরে ফেলে রাখার ফলে সার্ভারে জট তৈরি হওয়ায় কমিশন নির্দিষ্ট সময়সীমা পার হলে তা স্থায়ীভাবে বাতিল বা ডিলিট করে দেবে।
৩. সংশোধন আবেদন ঝুলে থাকা: নাম, ঠিকানা বা জন্মতারিখ সংশোধনের আবেদন করে দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় দলিলাদি বা বায়োমেট্রিক বায়ো-ডেটা মাঠপর্যায়ে জমা না দেওয়া।
পুরোনো নথি ও ফরম নিষ্পত্তিতে ইসির কঠোর পদক্ষেপ
সার্ভার ও ডেটাবেজ ব্যবস্থাপনার পাশাপাশি মাঠপর্যায়ের উপজেলা ও জেলা নির্বাচন অফিসে জমা থাকা পুরোনো কাগজপত্র সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।
২০১২ পরবর্তী ফরম অপসারণ: ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সংরক্ষিত যেসব ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) ইতিমধ্যে স্ক্যান করে সার্ভারে আপলোড করা হয়েছে, সেই কাগজগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩১ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ: নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত মাঠপর্যায়ের কার্যালয়কে অপ্রয়োজনীয় নথিপত্র সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
২০১১ সাল পর্যন্ত নথি সংরক্ষণ: ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত নিবন্ধিত ও সংরক্ষিত মূল ভোটার নিবন্ধন ফরমসমূহ অত্যন্ত গোপনীয়তার সাথে আগের মতোই অফিসে সংরক্ষিত থাকবে।
তথ্যের গোপনীয়তা রক্ষা: বাতিলের জন্য নির্ধারিত পুরোনো কাগজপত্র কোনোভাবেই খোলা বাজারে বিক্রি করা যাবে না। তথ্যের গোপনীয়তা ও পরিবেশগত সুরক্ষা রক্ষায় এসব কাগজ দিয়ে সরাসরি মণ্ড তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন