প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার দৌলতখান থানা-পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।গেল ৮ জুন বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় উদ্ধারকৃত রেজবি আক্তার ভোলা সরকারি কলেজের বাংলা বিষয়ের অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার চর খলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের সালাউদ্দিনের মেয়ে রেজবির সাথে সৌদিপ্রবাসী সুমনের প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে পরিবারের সম্মতিতে তারা এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামীর বাড়িতে গিয়ে রেজবি ভবিষ্যতের সোনালী স্বপ্নের সুখের সংসার গড়ার পাশাপাশি পড়াশোনা অব্যাহত রেখেছিলেন। উল্লেখ্য, প্রবাসী সুমন একই উপজেলার পার্শ্ববর্তী চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির জাহাঙ্গীরের ছেলে।
এ ঘটনায় সোমবার (৮ জুন) বিকেল তিনটার পর থেকে স্বামীর বাড়ির শ্বশুর-শাশুড়ি কিংবা আশপাশের কেউ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালি ঘর থেকে প্রবাসী সুমনের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত রেজবির মা রোজিনা আক্তার একজন প্রতিনিধিকে জানান, মেধাবী শিক্ষার্থী রেজবি আক্তারের পরীক্ষার ফরম ফিলাপ চলছে। রবিবার তিনি ভোলা কলেজে গিয়েছিলেন। কিন্তু কম্পিউটারে সার্ভার সমস্যার কারণে ফরম ফিলাপ করা হয়নি। এবং তিনি উল্লেখ করেন, 'ওর শাশুড়ি চান না যে ও পড়াশোনা করুক।' পড়াশোনা এবং কলেজে যাওয়া-আসা নিয়ে তাঁর শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব হয়। এ নিয়ে তিনি স্বামীর সাথেও অভিমান করেন। পড়াশোনার গুরুতর জটিলতার কারণে তিনি রুমের ভিতরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মা রোজিনা আক্তার বলেন, "মেধাবী রেজবি আমার একমাত্র মেয়ে। আমার স্বামী ঢাকায় থাকেন। আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে নিতে চাই। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারব না।" বুকফাটা আর্তনাদে তিনি বারবার এসব কথা বলেন এবং থানা চত্বরে মেয়ের মৃতদেহের সামনে কান্নাকাটি করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন