প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার’ অভিযোগ রয়েছে। কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমার বাদিলা জানিয়েছেন, আলবানিজের প্রবেশ নিষিদ্ধ করার পেছনে কারণ হলো, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সতর্কতা (ইন্টারন্যাশনাল অ্যালার্ট) জারি রয়েছে।’
বাদিলা আরও উল্লেখ করেছেন, ‘আমি আশা করি, এটি সব ধরনের সন্দেহের অবসান ঘটাবে এবং জাতীয় নিরাপত্তার জন্য এই নারী কতটা হুমকি, তা স্পষ্ট করবে।’ আলবানিজ এই ঘটনার জন্য ‘লজ্জাজনক’ শব্দটি ব্যবহার করে বলেছেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে না দেওয়া একটি ‘মারাত্মক ঘটনা’। তিনি আরও বলেন, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের কণ্ঠ রোধ করলেই সত্যকে চাপা দেওয়া যাবে না।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের নথিপত্র তৈরির কাজের জন্য আলবানিজকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে চাপের মুখে পড়তে হয়েছে। এর আগে, ওয়াশিংটন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে তিনি ব্যাংকিং পরিষেবা ব্যবহারের সুযোগ হারিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তার সাথে ব্যবসায়িক লেনদেন করা নিষিদ্ধ হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন