প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সফরের সময় তিনি হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্টের পর্যবেক্ষণ করবেন, মোংলা নৌ ঘাঁটিতে একটি সভায় অংশগ্রহণ করবেন এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
এই সফরের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত রবিবারের (১৮ অক্টোবর) একটি পত্রে জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সকাল ৯টায় তিনি হেলিকপ্টারে যাত্রা শুরু করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্টের পর্যবেক্ষণ করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার দিকে রওনা হবেন।
দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি শেষে বেলা পৌনে ২টায় ওয়ার্ড রুমে সভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন