প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের প্রাইজমানি পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। তবে, পুরুষদের বিশ্বকাপের সঙ্গে সমতার লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক দূর যেতে হবে।
২০২৩ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে দলগুলোর জন্য মোট প্রাইজমানি ছিল ১০ কোটি ডলারের কিছু বেশি। পরবর্তী বিশ্বকাপ, যা ব্রাজিলে অনুষ্ঠিত হবে, সেখানে এই পরিমাণ বাড়িয়ে ২২ কোটি ডলার করা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপে দেওয়া অর্থের প্রায় এক-তৃতীয়াংশ।
ফিফা সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ শেষে ৪৮ দলের জন্য ১৫০ কোটি ডলারের রেকর্ড আয়ের ঘোষণা করেছে। তবে ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘স্কাইয়ের’ প্রতিবেদনের ভিত্তিতে, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ পুরুষদের আসরের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষিত লিঙ্গ সমতার লক্ষ্য অর্জনে এটি ব্যর্থ হয়েছে। এই গ্রীষ্মের টুর্নামেন্টে পুরুষ দলগুলোর জন্য মোট প্রাইজমানি ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার।
২০২৩ সালে সম্প্রচার স্বত্ব বিক্রির সময় জটিলতা দেখা দেয়। বেশিরভাগ সম্প্রচার প্রতিষ্ঠান মনে করেছিল যে, পুরুষদের বিশ্বকাপের স্বত্ব কেনার মাধ্যমে তারা নারী বিশ্বকাপের স্বত্বও পেয়ে গেছে। তখন ইনফান্তিনো সম্প্রচারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “আমাদের লক্ষ্য অবশ্যই ২০২৬ সালের পুরুষ এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপে প্রাইজমানির ক্ষেত্রে সমতা আনা।”
ফিফা সভাপতি আরও উল্লেখ করেন, আমরা নিজেরাই এই লক্ষ্য নির্ধারণ করেছি। ফিফা কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমেও এগিয়ে আসছে... তবে দুঃখের বিষয় হলো ইন্ডাস্ট্রির সবাই এই পথে হাঁটছে না। আমার প্রিয় বন্ধু সম্প্রচারক এবং স্পন্সরদের এই বিষয়ে আরও অনেক কিছু করতে হবে।
বিশ্বকাপ শুরুর সময় ইনফান্তিনোর এই অভিযোগ বাণিজ্যিক বাজারকে সন্তুষ্ট বা নড়াতে সক্ষম হয়নি, বরং অনেকেই এতে ক্ষুব্ধ হয়েছেন। কারণ, ফিফা আন্তর্জাতিক নারী ফুটবলে যতটুকু বিনিয়োগ করেছে, সমালোচকরা নিজেদের দেশের অভ্যন্তরীণ নারী ফুটবলে তার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করে আসছেন।
ফিফা ইতোমধ্যে নিশ্চিত করেছে যে, ২০২৭ সালের নারী বিশ্বকাপের দলগুলো পুরুষ বিশ্বকাপের দলগুলোর সমান প্রস্তুতিমূলক অর্থ পাবে। প্রতিটি দলের জন্য এই অর্থ দ্বিগুণ করে ২৫ লাখ ডলার করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন