প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট অবস্থায় আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে এসে সংযুক্ত করা হয় এবং সেই ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
আমাদের তথ্যসূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশ করার পরপরই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।
রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা ওঠানামা শেষ করার পর ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ট্রেন স্টেশনে আটকে যায়।
পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জামালপুর রেলওয়ে স্টেশনে এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে, যার ফলে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকে থাকে। পরে বিকল্প ইঞ্জিন এনে দ্রুত সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার দিকে যাত্রা শুরু করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন