প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জন্মদিনে নতুন সিনেমার সুখবর পেয়েছেন। তিনি একই সিনেমায় দেখা যাবে আজমেরী হক বাঁধনের সঙ্গে।
‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া, যা ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সিনেমাটির পরিচালনা করবেন এম এইচ খোকন।
গতকাল, ৮ সেপ্টেম্বর, নুসরাত ফারিয়ার জন্মদিন ছিল। এদিন তিনি ৩১ বছরে পা দিয়েছেন।
জন্মদিনের সন্ধ্যায় নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরটি জানা যায় ফারিয়ার।
এর আগে, গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘লজ্জা’ সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ।
সিনেমাটির শুটিং আগামী ২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছবিটির আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।
আবদুল আজিজ জানিয়েছেন, সিনেমাটি সমাজসচেতনতামূলক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। তিনি বলেন, “এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি।
মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।”
এদিকে, নুসরাত ফারিয়ার হাতে আরও একটি কাজ রয়েছে। মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও শেষ পর্যায়ে রয়েছে। ছবিটির একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ সম্পন্ন হলেই পুরো শুটিং শেষ হবে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাপাত্তা’র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন