প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড) সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬) বলে জানা গেছে।
এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সূত্র আরও জানায়, রবিউল ইসলাম এবং তার সহযোগীরা দীর্ঘ সময় ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিল। পরে তারা এসব তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রি করত।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন