প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধের কারণে ২৭ জনকে গ্রেফতার করেছে।
এ তথ্য আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সৈয়দ আলম (৩৩), মোহাম্মদ ইসমাইল (৩১), স্বপন, বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, মো. রাব্বি, মো. মিতুল (২৮), এহসান উল্লাহ (২৮), ইসমাইল আহমেদ (৩৬), মো. নাছির উদ্দিন (৪৫), বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, মো. আলাউদ্দিন, শামীম, মোছা. নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা (৪৯), মো. আকরাম হোসেন (৩৩), মো. রমজান (২০), মো. তানভীর (১৮), মো. আল আমিন (২০), মো. আরিফুল ইসলাম (২৩), মো. জাহিদ ইসলাম (২৩), মো. সাজ্জাদ (২৬), মো. সুমন হাওলাদার (২৪), সোহরাব (৪৫), সোহানুর রহমান (২০) এবং আব্দুল্লাহ হুজায়ফা (২২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, চারজনকে পুরাতন মামলায়, আটজনকে পরোয়ানামূলে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, পুলিশ এ কথা জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন