প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন যে, শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সময়কাল দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব কালচার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে জাতিকে বিভক্ত করে জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম পাটোয়ারী বলেন, আমরা সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু মেটিকুলাস ডিজাইনে আমাদের পরাজিত করা হয়েছে।
তিনি রংপুরের মতো স্থানে জি এম কাদেরকে হারানোর বিষয়টিও তুলে ধরেন।
জাপা মহাসচিব মন্তব্য করেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ কার্যকরী নয়। সংসদে সংসদীয় চর্চা হচ্ছে না এবং জনরোষ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে এরশাদের জাতীয় পার্টি ছাড়া বিকল্প নেই।
সভায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, আলমগীর শিকদার, আরিফুর রহমান খান প্রমুখ।
মতবিনিময়সভায় জেলার ১১ উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন