প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোখলেছুর রহমান (৬২) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে নাজমুলসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামে, এবং তার বাবার নাম আবদুল খালেক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন