প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের মাটি বরাবরই বাউল, মরমি ও লোকসংগীতের উর্বর ভূমি। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে যে তরুণ শিল্পী, গীতিকার ও সুরকার নিজের স্বতন্ত্র গায়কী ও মরমি গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি পাগল হাসান। তাঁর প্রকৃত নাম মো. মতিউর রহমান হাসান।
জন্ম ও শৈশব
পাগল হাসান জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালের ১ জুন, সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। তাঁর বাবা ছিলেন কৃষক দিলোয়ার হোসেন, যিনি দিলশাদ নামেও পরিচিত ছিলেন। মা আমিনা বেগম। তিন বোনের একমাত্র ভাই ছিলেন হাসান।
মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি। এরপর মা আমিনা বেগমকে সন্তানদের নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বড় হতে হয় হাসানকে। শৈশবের সেই অভাব, কষ্ট, বঞ্চনা ও জীবনসংগ্রাম পরবর্তী সময়ে তাঁর গান ও দর্শনের অন্যতম প্রধান উপাদান হয়ে ওঠে।
নিজের জীবন সম্পর্কে পাগল হাসান বলতেন, তাঁর জীবন যেন ভাঙন দিয়েই শুরু হয়েছিল। তাঁর গানেও বারবার ফিরে এসেছে মানুষের দুঃখ, বিচ্ছেদ, মায়া, মৃত্যু ও আধ্যাত্মিকতার কথা।
সংগীতের পথে যাত্রা
ছোটবেলা থেকেই গানের
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন