প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর পঞ্চপুকুর এলাকায় একটি অলৌকিক ঘটনার খবর এখন চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানকার রাজু অর্গানিক গার্ডেনের পাশে অবস্থিত একটি প্রাচীন বটগাছের গায়ে গজানো ছত্রাকে সনাতন ধর্মাবলম্বীরা দেবী মনসার প্রতিচ্ছবি দেখতে পাওয়ার দাবি করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ঢল নেমেছে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, বটগাছটির কাণ্ডে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছত্রাকের অবয়ব দেখতে অনেকটা দেবী মনসার প্রতিকৃতির মতো মনে হচ্ছে। প্রথমদিকে বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলেও বর্তমানে দূর-দূরান্ত থেকে মানুষজন সেই প্রতিচ্ছবি দেখার জন্য আসছেন। অনেকে একে অলৌকিক সংকেত বিশ^াস করে দেখছেন।
এই বিশ্বাসকে কেন্দ্র করে বর্তমানে বটগাছের নিচে নিয়মিত পূজা-অর্চনা এবং ধর্মীয় সংগীত পরিবেশন করা হচ্ছে। স্থানীয় ভক্তরা সেখানে মানত করছে এবং ভক্তিভরে প্রণাম জানাচ্ছে। পুরো এলাকা এখন ধর্মীয় আমেজে মুখরিত হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, "বটগাছের গায়ে ফুটে ওঠা এই রূপটি দেখেই আমাদের দেবী মনসার কথা মনে হয়েছে। বিশ্বাস থেকেই আমরা এখানে পূজা দিতে আসছি। মানুষজন এখানে মনের বাসনা পূরণের আশায় মানত করছেন।"
অন্যদিকে, দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয়ভাবে তদারকি করা হচ্ছে। তবে বিষয়টি পুরোপুরি মানুষের বিশ্বাস ও ভক্তির ওপর নির্ভরশীল বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন