প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানা গেছে।
এটি সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলে ঘটেছে।
সিআইআইডি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান গ্রহণ করেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের (এফজেড-৫০১) ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়।
শরীরে অবৈধ কোনো পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার কাছে লুকানো অবস্থায় স্বর্ণের বার রয়েছে।
পরে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ খুলে দেখা যায়, প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার রয়েছে।
জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন