প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে। ঘটনার পর, খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ শুরু করেন। রবিবার (২৯ নভেম্বর) ভোর রাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার ভোর রাতে একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইনকে ক্ষতিগ্রস্ত করে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করলে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করেন।
স্থানীয়দের ধারণা, আওয়ামী লীগের ঘোষিত নিষিদ্ধ লকডাউনকে কেন্দ্র করে এই নাশকতার চেষ্টা করা হয়েছে। তবে দুর্বৃত্তদের পরিকল্পনা সফল হয়নি।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘রবিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন