প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ জর্দানের কারাক প্রদেশের হামুদ গির্জায় গুলির ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী তিন সশস্ত্র সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ অক্টোবর) এক বন্দুকযুদ্ধের মাধ্যমে তাদের আটক করা হয়েছে, বলে জানিয়েছে রয়টার্স।
রাজধানী আম্মান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শুক্রবার (২৩ অক্টোবর) হামলার ঘটনা ঘটে। সেখানে একটি জানাজা অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে বন্দুকধারীরা হামলা চালায়। নির্বিচারে গুলিবর্ষণের ফলে ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়।
জর্দানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, হামলাকারীরা কারাকের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী খবর পেয়ে সেখানে অভিযান চালালে তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে আহত অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
জর্ডান কর্তৃপক্ষ এই হামলাকে ‘চরমপন্থী সন্ত্রাসীদের’ কাজ হিসেবে চিহ্নিত করেছে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীল এই দেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর এমন সশস্ত্র হামলা অত্যন্ত বিরল ঘটনা। দেশটির বাদশাহ আবদুল্লাহ নিরাপত্তা বাহিনীকে এই ঘটনার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের যুবসমাজ কিভাবে চরমপন্থার পথে পা বাড়াচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন