ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল


ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল

ভারত ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এর অংশ হিসেবে, বুধবার দুই পক্ষ ফিলিস্তিনে একটি ২০০ শয্যার আধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।

হাসপাতালটির জন্য পরিকল্পনা করা হয়েছে আধুনিক চিকিৎসাসেবা ও একটি ট্রমা সেন্টার।

এদিকে, ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ভারতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এ সমর্থনের কথা জানান।

আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ফিলিস্তিনের অন্যতম প্রত্যাশা হলো, ভারত যেন ভবিষ্যতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একটি দেশ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের ফিলিস্তিন সফরের সময় আরো একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে মুদ্রণ খাতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিং সেটে সালমানের মাঝে উইল স্মিথকে খুঁজে পেলেন পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


শুটিং সেটে সালমানের মাঝে উইল স্মিথকে খুঁজে পেলেন পরিচালক

আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার ছবি ‘৭ ডগস’। এই আরবি ভাষার ছবিটি মুক্তির জন্য প্রস্তুত, যেখানে বলিউড তারকা সালমান খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি বিখ্যাত ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিও অভিনয় করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে ছবিটির মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ, সালমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে তার ভূয়সী প্রশংসা করেছেন। পরিচালক আদিল এই প্রসঙ্গে জানান, শুটিং সেটে সালমানের উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দিয়েছে। আদিলের ধারণা, সালমানের মধ্যে একটি সহজাত তারকাসুলভ আচরণ রয়েছে এবং ক্যামেরা চালু হলেই যেন তিনি ম্যাজিক তৈরি করেন। আদিল বিশ্বাস করেন, সালমান খুব দ্রুত দৃশ্যের প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হন এবং নিখুঁত অভিনয়ের পাশাপাশি নিজের পক্ষ থেকেও নতুন অনেক কিছু যোগ করেন, যা তাদের জন্য চলচ্চিত্র নির্মাণের একটি দারুণ শিক্ষা বলে মনে হয়েছে। অন্যদিকে, পরিচালক বিলাল মন্তব্য করেন, সালমানের তৈরি করা ছোট ছোট মুহূর্ত বা যোগ করা সংলাপগুলো ছবিটির সম্পাদনার টেবিলে আরো আকর্ষণীয়তা যোগ করেছে। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন মিসরের দুই অভিনেতা আহমেদ এজ এবং করিম আবদেল আজিজ। গল্পের প্রেক্ষাপটে তাদের একজন ইন্টারপোল কর্মকর্তা এবং অন্যজন অপরাধীর ভূমিকায় অভিনয় করছেন, যাদের কাজ হল একটি আন্তর্জাতিক অপরাধী চক্রকে দমন করতে একসঙ্গে জোট বাঁধা। প্রায় ৪ কোটি ডলার বাজেটে নির্মিত ‘৭ ডগস’ আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে এর একটি বৃহৎ অংশের শুটিং হয়েছে, যেখানে চোখ ধাঁধানো লড়াই, স্টান্ট এবং বিস্ফোরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর একটি বিস্ফোরণের দৃশ্য, যা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় অন-স্ক্রিন বিস্ফোরণ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে খালেক নামের এক ব্যক্তিকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সাথে আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন।

জরিমানা না দিল্লে, তাকে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মারুফ হোসেন এই রায়টি ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি আ. খালেক হচ্ছেন শেরপুর উপজেলার দ্বারকীপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আ. খালেক তার কিশোরী মেয়েকে (১২) নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২১ সালের ৩ জানুয়ারি পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। তদন্ত চলাকালে আসামি আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দিও দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, কোনো বাবার কাছে যদি তার সন্তান নিরাপদ না থাকে, তবে সমাজব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন। সমাজে যেন এ ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে এবং নাবালিকা শিশুরা নিরাপদ থাকে, তা নিশ্চিত করতেই আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মো. আলী আসগার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট। রায়ের মাধ্যমে সমাজে একটি স্পষ্ট বার্তা যাবে, যা সামাজিক কাঠামো রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী কিশোরী বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

বগুড়ার শেরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমান কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, ২০২০ সালের ওই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা পেয়ে পুলিশ দ্রুত চার্জশিট জমা দিয়েছিল। আদালত তার উপযুক্ত বিচার করেছেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা মূলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

ফরিদপুর সমরিতা হাসপাতালের সিজারিয়ান রোগী কবিকা মন্ডল (৩৫) এর পেটে দেড় কোজি গজ রেখে সেলাইয়ের এক মাস ২০ দিন পর মৃত্যুবরণ করেছে। কবিকা মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে তিনি ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহতের স্বামী অশান্ত মন্ডল অভিযোগ করেন, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ানের জন্য ভর্তি হন কবিকা। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষী রানী দত্তের নেতৃত্বে তিনি কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু পরদিনই কনিকার পেট ফুলে যেতে শুরু করে। এরপর ৩ জুলাই তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্ত্বাবধানে পরীক্ষার সময় দেখা যায়, তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওইদিনই অপারেশন করে গজ বের করা হয়। এরপর বুধবার দিবাগত রাত সোয়া ২ টার সময় হাসপাতালে তিনি মারা যান। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচবো। আরও ২ টি ছোট ছোট ছেলে রয়েছে, আমি বিচার দাবী করছি। তিনি আরও বলেন, চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার কাছে হোয়াইটঅ্যাপ ম্যাসেজ দিয়ে জানিয়েছেন, "দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার শুরুতেই করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি, আমি বার বার আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিভাবে আমি অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।" এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি" বলে ফোন কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সব দল মিলে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করেছে। তিনি বলেন, সব দল সম্মিলিতভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে। তাদের দৃঢ়প্রতিজ্ঞা যে, যে কোনো মূল্যে এটি বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে। তথ্যমন্ত্রী যোগ করেন, বিগত একদলীয় সরকার যেভাবে জোর করে ক্ষমতা দখল করেছিল, তাতে দেশে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করা হয়েছিল। এখন সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক ধারাটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর পেছনে আগস্ট মাসের শহীদদের আত্মত্যাগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%