প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর চারঘাটে মোঃ আল হেলাল (৩২) নামের এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে এসআরবি।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রবিবার দুপুর ১২ টায় এসআরবি-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, রবিবার ভোর রাত পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আল হেলালের বসতবাড়ির একটি শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেয়ালে টানানো একটি স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৮৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আল হেলাল বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন