ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ, নতুন পে স্কেলে বেতন


অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ, নতুন পে স্কেলে বেতন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে, রাজস্ব খাতভুক্ত তিনটি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ থেকে। ২৩ নভেম্বর ২০২৬-এ আবেদন শেষ হবে।

পদ সংক্রান্ত তথ্যাবলী:

আরও পড়ুন: সেন্টমার্টিনে ৮ শতাধিক পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু

১. ব্যক্তিগত সহকারী

পদ সংখ্যা: ১০

বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০

২. অফিস সহকারয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর পরিকল্পনা ট্রাম্পের

পদসংখ্যা: ১২

বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩

আরও পড়ুন: পাঁচ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০

প্রার্থীর বয়সসংক্রান্ত তথ্য:

প্রার্থীদের বয়স ১ নভেম্বর তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকান বন্ধ

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সফলভাবে আবেদন জমা দেয়ার পর, টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আরও পড়ুন: নানা সংকটে নির্বাচন কমিশনে ঝুলছে ১ লাখ ৩৬ হাজার ৬৪৪টি এনআইডি আবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে প্রায়ই একসঙ্গে দেখা যায়। তবে সম্প্রতি গায়ে হলুদের সাজে এই দুই তারকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?

সম্প্রতি একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রিসোর্টে জমকালো গায়ে হলুদের আয়োজনে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। সাফার পরনে ছিল হলুদ রঙের ওপর বাহারি নকশার লেহেঙ্গা। অন্যদিকে তৌসিফকে দেখা গেছে হলুদ পাঞ্জাবি ও কুর্তিতে। চারপাশে তরুণদের উপস্থিতি এবং দুজনের আনন্দমুখর মুহূর্ত দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো তাদের বিয়ের আয়োজন কিংবা কোনো নাটকের দৃশ্য হতে পারে।

তবে বাস্তবতা ভিন্ন। জানা গেছে, পুরো আয়োজনটি মূলত একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের অংশ। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের পোশাক নকশা ও বিক্রি করে। বিজ্ঞাপনচিত্রে তৌসিফ ও সাফার উপস্থিতি দর্শকদের বেশ আকৃষ্ট করেছে। প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ভিডিওটির দর্শকসংখ্যা প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। অনেকেই তাদের পর্দার রসায়নের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছিল তৌসিফ মাহবুবের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেই সফরে তৌসিফ ও সাফার পাশাপাশি ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। অভিনেতা সিয়াম আহমেদেরও যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

এদিকে তৌসিফকে সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায় দেখা যাচ্ছে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন নীতি নিয়ে হোঁচট খাচ্ছে যুক্তরাজ্য, এমপিরা সতর্ক করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


চীন নীতি নিয়ে হোঁচট খাচ্ছে যুক্তরাজ্য, এমপিরা সতর্ক করেছেন

যুক্তরাজ্য সরকার চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি সুস্পষ্ট নীতি গঠন করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা দেশের বাণিজ্যিক স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলছে। এর ফলে যুক্তরাষ্ট্র বা চীন যুক্তরাজ্যের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিবেদনে এ বিষয়ে সতর্কতা প্রকাশ করা হয়েছে।

হাউস অব কমন্সের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক বিশেষ কমিটির তদন্তে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সাল থেকে চীন সম্পর্কে একটি সুসংগত কৌশল প্রণয়নে লেবার পার্টির সরকারের ব্যর্থতা যুক্তরাজ্যের জন্য ‘দুই জগতের সবচেয়ে খারাপ পরিস্থিতি’ তৈরি করেছে।

কমিটির চেয়ারম্যান ও লেবার পার্টির এমপি লিয়াম বাইর্ন মন্তব্য করেছেন, চীন নিয়ে যুক্তরাজ্যের নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির ব্যবসাও বিপদে পড়ছে। ফলে বড় ধরনের উৎপাদন সংক্রান্ত চুক্তি থেকে যুক্তরাজ্য বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার একদিকে ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করতে পারছে না, অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্কের ‘পরিমাপ করা হয়নি, এমন ঝুঁকির ক্রমবর্ধমান ব্যবস্থাপিত সংস্পর্শ’ নিয়ন্ত্রণেও ব্যর্থ হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘২০২৪ সালে নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাজ্যের কৌশলগত, দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা বাস্তবায়ন করেনি।’

প্রতিবেদনে বলা হয়, ‘চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক যুক্তরাজ্যকেই নির্ধারণ করতে হবে। তা না হলে ওয়াশিংটন বা বেইজিং আমাদের হয়ে সেই সম্পর্কের ধরন নির্ধারণ করার ঝুঁকি রয়েছে।’

গত ১০ বছরে চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের অভাব ছিল। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে চীন সফর করেছিলেন। এরপর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম সরকারি সফরে চীন যান।

এই সফরটি দুই দেশের মধ্যে ‘কূটনৈতিক শীতলতা’ কাটানোর উদ্যোগ হিসেবে দেখা হয়েছিল। তবে ২০১৮ সালের পর চীনের রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি বর্তমানে যুক্তরাজ্যে শিল্প খাতের অবক্ষয়ের আশঙ্কা তৈরি করছে। এর সঙ্গে দীর্ঘদিনের সাইবার গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে।

এমপিরা চীনের সঙ্গে বাণিজ্যের সুবিধাগুলোও স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর চীনে লাভজনক কার্যক্রম রয়েছে এবং এসব প্রতিষ্ঠান সেখানে আরও ব্যবসা সম্প্রসারণ করতে চায়। চীনের ‘বিশ্বসেরা’ উদ্ভাবন থেকে শিখতে তাঁরা আগ্রহী।

পরিবারের আয় যখন চাপে থাকে, তখন কম দামের আমদানি পণ্য ভোক্তাদের সুবিধা দেয়। চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ি এর একটি উদাহরণ।

তবে বাইর্ন চীন নীতি নিয়ে সরকারের খণ্ডিত ও বিচ্ছিন্ন উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘সরকার পরিস্থিতি অনুযায়ী চীন নীতি তৈরি করতে থাকলে ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে না। মন্ত্রীরা স্পষ্টতা ও ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা দেখছি, সুযোগ হাতছাড়া হচ্ছে, ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে না এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একেবারে শেষ মুহূর্তে।’

প্রতিবেদনে গত মার্চে চীনা প্রতিষ্ঠান মিং ইয়াংকে স্কটল্যান্ডে ১৫০ কোটি পাউন্ড ব্যয়ে একটি বায়ুশক্তি প্রকল্প নির্মাণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। কয়েক বছর ধরে আলোচনা চলার পরও নির্দিষ্ট করে না জানানো নিরাপত্তাঝুঁকির কারণে প্রকল্পটি আটকে দেওয়া হয়।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি প্রধানমন্ত্রী স্টারমারের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

চীনা মালিকদের কাছ থেকে ব্রিটিশ স্টিলের নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে সরকারের হাতে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে মিং ইয়াংয়ের প্রকল্প আটকে দেওয়ার ঘটনাকে প্রতিবেদনটিতে ‘প্রতিক্রিয়াশীলতা, অসংগতিপূর্ণ অবস্থান ও স্বচ্ছতার অভাব’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

কমিটি চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে নতুন কৌশল তৈরির পাশাপাশি অন্যায্য প্রতিযোগিতা মোকাবিলায় নতুন বাণিজ্যিক প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির সুপারিশ করেছে। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির ওপর সম্ভাব্য শুল্ক আরোপও রয়েছে। এ বিষয়ে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে সম্ভাবনা নাকচ করা হয়নি।

প্রতিবেদনে ‘খেলার নতুন ও স্পষ্ট নিয়ম’ তৈরির আহ্বান জানানো হয়েছে। চীনা বিনিয়োগ নিষিদ্ধ থাকবে, এমন শিল্প খাতকে ‘লাল অঞ্চল’ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যেসব খাতে চীনের সঙ্গে বাণিজ্য উৎসাহিত করা হবে, সেগুলোকে ‘সবুজ অঞ্চল’ হিসেবে নির্ধারণের কথা বলা হয়েছে।

বাইর্ন বলেছেন, চীন নিয়ে কৌশল তৈরি করা এখন জরুরি। কারণ, ইউরোপ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বেইজিংয়ের সঙ্গে আরও দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি ওয়াশিংটনের বিষয়ে সতর্ক হয়ে ইউরোপ নতুন বাণিজ্য সুরক্ষাব্যবস্থার প্রস্তাব দিচ্ছে।

তিনি বলেন, ‘নতুন আইনগুলো যুক্তরাজ্যকে ইইউর বাণিজ্যিক সুরক্ষাব্যবস্থার বাইরে আটকে দিতে পারে। এতে আমাদের সবচেয়ে বড় বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।’

বাইর্নের মতে, ইইউর ‘মেড ইন ইউরোপ’ প্রকল্পে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে ইইউর সঙ্গে নীতিগত সামঞ্জস্যের বিষয়টি বিবেচনা করতে হবে। এর অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপের বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। এতে চীনের আধিপত্য ঠেকাতেও সহায়তা হবে।

ইইউর সঙ্গে বৈদ্যুতিক গাড়ির শুল্ক নীতিতে যুক্তরাজ্যের সামঞ্জস্য রাখার চাপ ইতিমধ্যে রয়েছে। তবে দেশটির ব্যবসাবিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, যুক্তরাজ্যের স্বার্থ বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইইউ ইতিমধ্যে চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করেছে। চীন থেকে আমদানি করা হাইব্রিড গাড়ির সংখ্যাও সীমিত করেছে। এখন ফ্রান্স ও জার্মানির একটি প্রস্তাব বিবেচনা করছে ইইউ। প্রস্তাব অনুযায়ী, চীন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে আমদানি বন্ধ করার জন্য একটি ‘কিল সুইচ’ চালু করা হতে পারে।

গত বছর বিরল খনিজ ও চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের মাধ্যমে চীন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাজ্যের অংশীদাররা আরও দ্রুত ও আরও দূর এগিয়ে যাচ্ছে।’

চীনের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যে উদ্বৃত্ত এখন গত বছরের রেকর্ড ১ লাখ ১৯ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পথে।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর চীনের সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশটির ভবিষ্যৎ অগ্রাধিকারের আভাস পাওয়া যায়। এতে উচ্চমূল্যের পরিবেশবান্ধব পণ্য রপ্তানি কৌশলগতভাবে সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, বায়ুশক্তির টারবাইন, হাইড্রোজেন ও সৌর প্যানেল।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির নতুন স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


এনসিপির নতুন স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল

সোমবার (২ নভেম্বর) বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) স্পোর্টস উইং। এই নতুন সংগঠন, যা ন্যাশনাল স্পোর্টস এলায়েন্স নামে পরিচিত, তাতে যোগ দিতে চলেছেন ক্রিকেট সংগঠক ও বিসিবির সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবির অর্থ বিভাগের সাবেক প্রধান এম নাজমুল ইসলাম।

আজ বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাওয়া এক অনুষ্ঠানে এনসিপি ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের ঘোষণা দেবে। আত্মপ্রকাশ করতে যাওয়া এই সংগঠনে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং এম নাজমুল ইসলাম সদস্য সচিবের পদে আসীন হতে পারেন। এনসিপি সূত্রে সময় সংবাদ এই তথ্যটি জানতে পেরেছে।

ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রধান বক্তা হিসেবে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নাজমুল আবেদীন ফাহিম বহুল পরিচিত হলেও এম নাজমুল ইসলাম গত জানুয়ারিতে বিতর্কিত মন্তব্যের জন্য নজর কেড়েছিলেন। তিনি তামিম ইকবালকে ভারতের দালাল বলার পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে এম নাজমুল বলেছিলেন, ‘খেলতে গিয়ে ওরা যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা এত কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা ফেরত চাইছি নাকি!’

তিনি আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় কতটুকু কী করতে পারছি?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন

রবিবার মানেই মুম্বাইয়ের 'জলসা'র সামনে ভক্তদের ভিড়। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বছরের পর বছর ধরে এই রীতি বজায় রেখেছেন। যে পরিস্থিতিই হোক, ব্যস্ততা কিংবা শারীরিক অসুস্থতা, অনুরাগীদের সঙ্গে দেখা করার সুযোগ সচরাচর হাতছাড়া করেন না তিনি। তবে এবারের রবিবারের দৃশ্য ছিল কিছুটা ভিন্ন। এবার বাড়ির বাইরে এসে তিনি বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানান। এবং তার ঠিক পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছেলে অভিষেক বচ্চনকে।

সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাইফ আলী খান, টাইগার শ্রফ, সালমান খান ও রোহিত শেঠিকে ঘিরে একের পর এক নিরাপত্তাজনিত ঘটনার পর নিজেদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তারা। কখনো বাড়ির বাইরে গুলিচালনা, কখনো সরাসরি হামলার চেষ্টা—এমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। সম্প্রতি অক্ষয় কুমারের বাড়ির বাইরেও বুলেটপ্রুফ কাচের ব্যবস্থা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।

এর মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে আসে। ঘটনার পর মুম্বাই পুলিশ তার বাসভবন 'জলসা'র নিরাপত্তা জোরদার করে। ধারণা করা হচ্ছে, সেই সতর্কতার অংশ হিসেবেই এবার বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানাচ্ছেন অমিতাভ। তার পাশেই উপস্থিত অভিষেক। বাবার নিরাপত্তা নিশ্চিত করতে ছেলের এমন উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, 'আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে স্যার। একেবারেই চিন্তা করবেন না।' অন্য এক নেটিজেনের মন্তব্য, 'এটা খুবই ভালো সিদ্ধান্ত।' আবার কেউ লিখেছেন, 'গোটা দেশ অমিতজিকে ভালোবাসে, তার নিরাপত্তার কোনও প্রয়োজন নেই।'

তবে সব মন্তব্যই যে আবেগঘন, তা নয়। কয়েকজন অভিষেককে নিয়েও মজা করেছেন। এক অনুরাগীর মন্তব্য, 'যত বড় এবং সফল মানুষ, তত ভয়। অভিষেককে দেখুন, কী নিশ্চিন্তে দাঁড়িয়ে রয়েছেন!'

সব মিলিয়ে অমিতাভের এবারের রবিবারের সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দীর্ঘদিনের রীতি মেনে ভক্তদের সামনে হাজির হলেও নিরাপত্তার কারণে এবার তার সঙ্গে অনুরাগীদের মাঝে ছিল বুলেটপ্রুফ কাচের দেয়াল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%