প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হানি ট্র্যাপ প্রতারণার ঘটনায় জড়িত তিন নারীসহ একটি সংঘবদ্ধ চক্রের বেশ কয়েকজন সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনার পেছনে থাকা একাধিক রাজনৈতিক দলের অনুসারী ও প্রভাবশালী ব্যক্তিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটির সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ছাত্রদল, ছাত্রলীগ এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের বেশ কয়েকজন অনুসারী ও নেতার নাম এই চক্রের সাথে জড়িয়ে পড়েছে।কুমুদিনী কলেজ,ফজিলাতুন্নেছা কলেজের বেশ কিছু নারী এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষকদের এই চক্রে জড়িত হবার অভিযোগ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের গ্রেফতার করতে বা ব্যবস্থা গ্রহণ করেনি।
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, অপরাধ চক্রটিকে আড়াল করতে এবং তদন্তের মুখ ঘুরিয়ে দিতে আড়ালে সক্রিয় রয়েছে একাধিক প্রভাবশালী বলয়। বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে সাধারণ সদস্যদের গ্রেফতার দেখানো হলেও চক্রটির মূল পৃষ্ঠপোষকদের বাঁচানোর চেষ্টা চলছে।
তবে এসব অভিযোগ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা তথ্য প্রদান করা হয়নি।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের উর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত করা হলে এই হানি ট্র্যাপ চক্রের সাথে জড়িত আরও অনেক হেভিওয়েট ও প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ্যে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন