প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অদ্য ২০ জুন ২০২৬: খ্রিস্টাব্দ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নওগাঁ পুলিশ লাইন্সে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় । এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ব্রিফিং অনুষ্ঠানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়। তাই কোনো প্রকার অনিয়ম, তদবির বা প্রভাব বিস্তারের সুযোগ নেই এবং এ বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ বজায় রাখতে হবে।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার মহোদয় এবং উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা সফলভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সকলকে আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন