০৯:৫৮ এম
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং প্রফেশনাল ফুটবল লিগ কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। হোর্হে মেসি ৬৮ বছর বয়সে শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
ওলে নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশের সব স্তর ও বিভাগের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিরা মেসির বাবার স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন।
এছাড়া, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরসহ সংস্থার সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার পর্যন্ত অর্ধনমিত রাখা হবে। এএফএ এক বিবৃতিতে জানায়, 'গভীর শোকের সঙ্গে আমরা হোর্হে মেসির অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফ কালো আর্মব্যান্ড পরবেন।'
আরও পড়ুন: বাংলাদেশ দখলে নিতে চাওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর মুখোশ খুলে দিলেন জুলকারনাইন
বিবৃতিতে আরও বলা হয়, 'শোক প্রকাশের অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার, ১৪ আগস্ট পর্যন্ত অর্ধনমিত থাকবে।'
এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, 'হোর্হে সবসময় সঠিক কাজটিই করেছেন। যখন প্রয়োজন ছিল, তখন পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি ছিলেন এক অটল ভরসা।'
অন্যদিকে, মাতিয়াস মেসির সভাপতি লিওনেস এফসি ক্লাব প্রথম বিভাগ লিগের ২৩তম রাউন্ডে মুনিজের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। সূত্র: গোল
আরও পড়ুন: তানভীরের অভিযোগ: সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন