প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ‘ইনোভেটএক্স ২০২৬’ শীর্ষক এক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যার মূল প্রতিপাদ্য ছিল ‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় আইডিয়া পিচিং প্রতিযোগিতার মাধ্যমে, যা সরাসরি এবং অনলাইন উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দিন এবং প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির।
প্রোগ্রামিং হিরো এর চিফ অপারেটিং অফিসার আবদুর রাকিব অনুষ্ঠানের স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। তিনি অনলাইনে বাংলাদেশের সফটওয়্যার শিল্প, কর্মজীবনের সুযোগ, শিল্প খাতের প্রত্যাশা ও ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
আইডিয়া পিচিং-এর পাশাপাশি প্রোগ্রামিং প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা প্রণয়ন প্যানেলে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী এহসানুল হক, তাহসিন আরাফাত ও নাসিফ শাহরিয়ার নাফি।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৮ টি এবং আইডিয়া পিচিং প্রতিযোগিতায় ১৭ টি টিম অংশগ্রহণ করে। উভয় ইভেন্টে বিজয়ী এবং রানার্সআপদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলাম বলেন, "আমরা এমন একটি আয়োজন করতে পেরে আনন্দিত। তোমাদের আইডিয়া গুলোও ছিলো অনেক সুন্দর। সেগুলো আইডিয়া উদ্ভাবন করার জন্য, তোমাদের সহযোগিতা লাগলে, আমরা সহযোগিতার জন্য চেষ্টা করবো।" বিকেল চারটায় ফলাফল ঘোষণা, পুরস্কার সনদ বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এছাড়া, উল্লেখযোগ্য যে, এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে আইইইই যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি, আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির যবিপ্রবি শাখা এবং আইইইই যবিপ্রবি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন