প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। তবে স্পেনের মালাগায় কস্তা দেল সল ট্রফির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে যা ঘটল, তা ফুটবল ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন দৃশ্য হয়ে থাকবে। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ফুলহ্যাম মাঠ ছেড়ে চলে যাওয়ায়, কোনো গোলরক্ষক বা খেলোয়াড় ছাড়াই ফাঁকা জালে পেনাল্টি মেরে ট্রফি জয় উদ্যাপন করেছে স্বাগতিক মালাগা সিএফ। ম্যাচের নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকার পর এই অদ্ভুত নাটকের অবতারণা হয়। ম্যাচের ৯০তম মিনিটে ফুলহ্যামের ডিফেন্ডার কেলভিন বাসি হ্যান্ডবল করায় মালাগার পক্ষে বিতর্কিত পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে মালাগাকে ২-২ সমতায় ফেরান এনেকো জাউরেগি। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায় ফুলহ্যামের ম্যানেজার আলভারো আরবেলোয়াকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ ড্র হওয়ার পর ট্রফি নির্ধারণের জন্য রেফারি পেনাল্টি শুটআউটের নির্দেশ দেন। আর এখানেই বাধে বিপত্তি। মালাগার দাবি অনুযায়ী, ম্যাচ টাই হলে শুটআউট হবে—এমনটিই নিয়ম ছিল। কিন্তু ফুলহ্যামের পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়ে বলা হয়, প্রাক-মৌসুম চুক্তিতে কোনো পেনাল্টি শুটআউটের কথা উল্লেখ ছিল না। পাশাপাশি ফুলহ্যামের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছিল তাদের নির্ধারিত ফিরতি ফ্লাইট। শুটআউটে অংশ নিলে ফ্লাইট মিস করার বড় ঝুঁকি তৈরি হতো। ফলে কোনো রকম আলোচনা না বাড়িয়ে ফুলহ্যামের পুরো দল মাঠ ছেড়ে সরাসরি টানেল দিয়ে বেরিয়ে যায়। প্রতিপক্ষ মাঠ ছাড়লেও মাঠ ছাড়েনি মালাগা। রেফারি ও অফিশিয়ালদের উপস্থিতিতেই এক আজব কাণ্ড ঘটে। ফুলহ্যামের কোনো গোলরক্ষক বা ডিফেন্ডার মাঠে না থাকা সত্ত্বেও মালাগার স্ট্রাইকার এনেকো জাউরেগি ফাঁকা গোলপোস্টে পেনাল্টি কিক নেন। বল জালে জড়ানোর পর গ্যালারিতে উপস্থিত হোম সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে জয় উদ্যাপন করে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ শেষে স্যোশাল প্ল্যাটফর্মে দুই ক্লাবই নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দেয়। ফুলহ্যাম জানিয়েছে, ম্যাচের আগে উভয় দলই লিখিতভাবে সম্মত হয়েছিল, খেলা ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না। আমাদের খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্রমণের সময়সূচির কারণেই আমরা মাঠ ছেড়েছি। এনিয়ে মালাগার এক বিবৃতিতে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পেনাল্টি শুটআউট নির্ধারিত থাকা সত্ত্বেও, ফুলহ্যাম চুক্তির অজুহাত দেখিয়ে মাঠ ত্যাগ করেছে। ফুটবল ভক্তদের মাঝে এই ঘটনাটি ব্যাপক হাসির খোরাক জুগিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন