প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাতে দেওয়া হয়েছে প্রায় একটি কোটি টাকার দামি উপহার। তিনি উপহার হিসেবে পেয়েছেন ৭১.৯৭ লাখ টাকার রোলেক্স ঘড়ি। অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং দর্শকের অফুরন্ত ভালোবাসায় সজ্জিত তার দীর্ঘ ক্যারিয়ারে এমন প্রাপ্তি ও সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হন নায়ক।
শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে রাজধানীর চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাকিব। সেখানেই ফরিদুর রেজা সাগর তাকে রোজ গোল্ড এডিশনের দামি রোলেক্স ঘড়িটি প্রদান করেন। যার মূল্য ৭১.৯৭ লাখ টাকা।
অপ্রত্যাশিত মুহূর্তটিতে শাকিব আবেগী হয়ে পড়েন। তিনি জানান, কিছুদিন ধরেই তিনি এমন একটি ঘড়ি কেনার পরিকল্পনা করেছেন। তার আগেই তিনি এত দামি ঘড়িটি উপহার হিসেবে পেয়ে যান।
শাকিব বলেন, "আমি কখনও ভাবিনি এত দামি উপহার একজন আরেকজনকে দিতে পারে বা একজন শিল্পীকে দেয়। এটা আসলে সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।"
শাকিব আরও বলেন, "কোনো শিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসায় অর্থ সাহায্য অথবা যেকোনো সহায়তায় আমি চ্যানেল আইকে এগিয়ে আসতে দেখেছি। এতো দামি উপহারে শিল্পীকে সম্মান দেয়া তাই একমাত্র চ্যানেল আইয়ের পক্ষেই সম্ভব।"
সবশেষে এ নায়ক বলেন, "এই দামি ঘড়িটি এখন আমার কাছে হয়ে গেছে অমূল্য একটি সম্পদ। এমন মমতা ও ভালোবাসার সম্মান, উপহারকে আমি চাইবো এটি আমার সংগ্রহে থাকুক। সারা জীবন এ মুহূর্তকে আমি সুখকর স্মৃতি হিসেবে বাঁধিয়ে আমার কাছে রাখতে চাই। সত্যিই আমি কৃতজ্ঞ।"
শাকিব খানের আগে, ফরিদুর রেজা সাগরের কাছ থেকে সম্মাননা ও বিশেষ উপহার হিসেবে দামি একটি স্বর্ণের কলস উপহার পান চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ দামি উপহার পাওয়ার পর নায়িকা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, এমন ভালোবাসা এবং সম্মান তার ক্যারিয়ারে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন