প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী শহরের হাজী ফজল মাস্টার লেনে, গ্র্যান্ড হক টাওয়ারের পেছনে অবস্থিত হাজী এনাম টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের দিকে, চোরেরা দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে আলমারি থেকে ৮ ভরি স্বর্ণ এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিনে শহরের একাডেমি এলাকার বনানীপাড়ায় একটি প্রবাসীর বাসায়ও চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসার ভাড়াটিয়া আবদুল কাইয়ুম মজুমদার হেলাল প্রতিদিনের মতো ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে নিজের দোকানে চলে যান। তার স্ত্রী ফিরোজা আক্তার নাসরিন ছেলের মাদ্রাসা ফেনী আলিয়া নুরানি বিভাগের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে যান। তাদের মেয়ে দুপুর সাড়ে ১২টায় ফেনী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ২৩ মিনিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আলমারিতে রাখা হার, পাঁচ জোড়া কানের দুল, চারটি চেইন, তিনটি রকেট, আংটি ও ব্রেসলেটসহ প্রায় ৮ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যান। ফিরোজা আক্তার নাসরিন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে বাসায় ফিরে তালা ভাঙা দেখতে পান। পরে তিনি তার স্বামীকে বিষয়টি জানান।
এরপর, তার স্বামীসহ নিকটাত্মীয়রা বাসায় এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ভুক্তভোগী ও বাসার মালিকের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত জব্দ করেন। বর্তমানে সর্বস্ব হারিয়ে ওই পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন।
গৃহকর্তা আবদুল কাইয়ুম মজুমদার হেলাল জানান, একের পর এক দিনদুপুরে চুরির ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ কামনা করেন।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন