প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত ও অস্বাভাবিক বিলের সমস্যার সমাধানে সরকার প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এসব মিটার চালু হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল, অনিয়ম ও কারসাজির সম্ভাবনা কমে যাবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য কামরুল হাসান বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "মাসের মাত্র কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কিছু গ্রাহক অতিরিক্ত বিল দিতে বাধ্য হচ্ছেন। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে।"
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, "গ্রাহকদের এ ধরনের ভোগান্তি কমাতে স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে মিটার আমদানি করা হয়েছে। এসব মিটার স্থাপন হলে বিদ্যুৎ ব্যবহারের সঠিক হিসাব পাওয়া যাবে এবং বিল তৈরিতে ভুল ও অনিয়ম কমে আসবে।
মন্ত্রী আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানান, যদি বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা দেয়। মন্ত্রী আশ্বাস দেন, এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মসজিদের বিদ্যুৎ বিল আদায়ের বিষয়েও সংসদে আলোচনা করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, "বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না।" এ কারণে মসজিদগুলোর কাছ থেকেও বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে।
তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, সেগুলো একসঙ্গে পরিশোধ করতে হবে না। মসজিদ কর্তৃপক্ষ বকেয়া বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন