প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে চলছে নয়দিনব্যাপী "ঢাকা নাট্যোৎসব"।
বৃহস্পতিবার এই উৎসবের পঞ্চম দিন ছিল। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন করা হয় আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক "কম্পানি"।
নাটকটি রচনা করেছেন নাট্যজন মামুনুর রশীদ, যা ১৭৪৪ সাল থেকে ১৭৫৭ সাল পর্যন্ত ব্রিটিশদের রাজনৈতিক শোষণ ও শ্লেষাত্মক গল্প নিয়ে নির্মিত।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে, এবং সেখান থেকেই নাটকের কাহিনির সূচনা হয়। নাটকটি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে এসে কোম্পানির ধীরে ধীরে অর্থনৈতিক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার গল্প তুলে ধরে।
অন্যদিকে, কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ কূটনীতি, ষড়যন্ত্র ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতা কাজে লাগিয়ে ক্ষমতা দখলের পথ তৈরি করেন। নাটকের কাহিনিতে মীর জাফর ও জগৎশেঠকে ঘিরে ষড়যন্ত্র, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবের পতনের ঘটনাও স্থান পেয়েছে।
বাণিজ্যের আড়ালে ক্ষমতা দখল, ষড়যন্ত্র, পলাশীর যুদ্ধ ও বাংলার স্বাধীনতা হারানোর ইতিহাসের পাশাপাশি বর্তমানের অর্থনৈতিক শোষণ ও সম্পদ লুণ্ঠনের বিষয়বস্তু নিয়ে একটি রাজনৈতিক-ঐতিহাসিক নাট্যভাষ্য উপস্থাপন করা হয়েছে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হলেও নাটকের গল্পে অর্থনৈতিক শোষণ, লুটপাট, ক্ষমতার সঙ্গে ব্যবসার যোগসূত্র এবং দেশের সম্পদ বিদেশে পাচারের সংস্কৃতির চিত্রও ফুটে উঠেছে। দলের নিয়মিত শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এর আগে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর শেষ হবে নয়দিনের এই নাট্যোৎসব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন