প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অক্টোবরের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা হতে পারে, কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো আভাস নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য সরবরাহ করেছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ গঠনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত দেশের আবহাওয়ায় বৃষ্টির কোনো আভাস নেই। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী পূর্বাভাসে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন