প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুরের মাধ্যমে মালামাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মৌখাড়া বাজারে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কার্যালয়টির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা (৭৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মৌখাড়া এলাকার বাসিন্দা।
তিনি অভিযোগ করেন যে, ২০০৪ সালে জেলা প্রসাশকের কার্যালয় থেকে লিখিত অনুমতি নিয়ে বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম ইউনিয়নের ‘মুক্তিযোদ্ধা কার্যালয়’ হিসেবে এটি ব্যবহার হয়ে আসছে। এটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বড়াইগ্রাম পৌর ও ইউনিয়ন কার্যালয়। তিনি বলেন, "আমি সেসময় থেকে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছি।" গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি মৌখাড়া বাজারস্থ অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। তারা অফিস থেকে তিনটি কাঠের জানালাসহ লোহার গ্রীল, ১৪টি প্যাস্টিকের চেয়ার, টেবিল, লোহার গদিযুক্ত চেয়ার, আলমারি ও মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তিনি আরও বলেন, "জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার তৈরি করা দল ক্ষমতায় থাকাবস্থায় এই ধরনের কর্মকান্ড মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।"
কার্যালয়ের পাশে চায়ের দোকানদার নিজাম উদ্দিন বলেন, "এই অফিসের সামনে অনেক বছর যাবত চায়ের দোকান করি। মুক্তিযোদ্ধারা এখানে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি যাই। শুক্রবার সকালে এসে দেখি অফিস ভাঙা এবং মালামাল নিয়ে গেছে।"
বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান মন্তব্য করেন, "অনেক বছর যাবত মুক্তিযোদ্ধারা এই অফিসে বসেন। স্বাধীন দেশে এই ধরনের কর্মকান্ডের বিচার দাবি করছি। এই পরিস্থিতি দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করে ছিলাম।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (পদধিকার বলে) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, "বিষয়টি আমি শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।"
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন