০২:৫৩ এম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে উত্সবমুখর পরিবেশ তৈরি হয়। সেই উচ্ছ্বাসে শামিল হতে ক্যাম্পাসে এসে খেলা উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
সোমবার রাতে ম্যাচ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন তিনি। রাষ্ট্রদূত মার্সেলো সেসার সহ উপস্থিত ছিলেন লিওনেল মেসি-এর ঘনিষ্ঠজন রুলি এবং তার টিমমেটরা। রাষ্ট্রদূতকে ঘিরে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শত শত আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতি, প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা আয়োজনে মুহসিন হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সমর্থকরা রাত ৯টা থেকেই মাঠে জড়ো হতে থাকেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “মনে হচ্ছে আমি আর্জেন্টিনায় আছি। এখানে এসে নিজের দেশের মতোই অনুভব করছি।” তিনি বাংলাদেশের আর্জেন্টিনাপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রুলি বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।”
ম্যাচ উপলক্ষে মুহসিন হল ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে রয়েছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান লান্দে, সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন