প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের কাছে সরকার গঠনের একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে তিনি পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার চুক্তির আওতায় দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে রাজি থাকার কথা জানিয়েছেন। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে একাধিক নেতা প্রত্যাখ্যান করেছেন বিরোধী জোটের। খবরটি আলজাজিরার।
ইয়াইর লাপিদ, ইয়াইর গোলান এবং জয়েন্ট লিস্টের ইউসুফ জাবারিন নেতানিয়াহুর বক্তব্যকে রাজনৈতিক কৌশল ও মিথ্যা বলে উল্লেখ করেছেন।
আইজেনকটও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তার দল ইয়াশার লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চলছে। প্রায় এক সপ্তাহ আগে মৌলিক বিষয়গুলো নিয়ে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তবে লিকুদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
এদিকে, আইজেনকট শনিবার রাতেই নেতানিয়াহুকে তার দল নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি নেতানিয়াহু সত্যিই আন্তরিক হন, তাহলে আলোচনায় বসে বিস্তারিত বিষয়গুলো নির্ধারণের জন্য প্রস্তুত থাকতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইজেনকট নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা যাচাই করতে এই আহ্বান জানিয়েছেন। তিনি দেখতে চান, নেতানিয়াহু সমঝোতার বিষয়ে আলোচনা করতে চান কিনা, নাকি রাজনৈতিক সময়ক্ষেপণের চেষ্টা করছেন।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন