প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রায় ৪০ শতাংশ জনগণ জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে, এবং আক্রান্তদের মধ্যে মাত্র ২০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে থাকে। এই পরিস্থিতিতে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা-নির্ভরতার পরিবর্তে প্রতিরোধ, স্ক্রিনিং এবং একটি পূর্ণাঙ্গ জাতীয় জরিপের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা-ফিটব্যাক রিসেট আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার পাশাপাশি এই রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলোকে সামনে রেখে ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা : ডায়াবেটিস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ধারা নিউজ।
গোলটেবিল বৈঠকে টাইটেল স্পন্সর হিসেবে ফিটব্যাক রিসেট ছিল, বসুন্ধরা মেডিকেল সিটি ছিল স্ট্র্যাটেজিক পার্টনার এবং সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড। বৈঠকে ফিটব্যাক রিসেটের প্রতিনিধি মুকিতুজ্জামান ডায়াবেটিসের ঝুঁকি কমানোর জন্য ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান সহযোগী প্রতিষ্ঠান ফিটব্যাক রিসেটের সিইও মো. মুকিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটব্যাক রিসেট চিকিৎসকদের সহযোগী হিসেবে এসব বিষয় নিয়ে কাজ করে।
তিনি আরও বলেন, সুস্থ থাকা ও ফিট থাকা একদিনের বিষয় নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল। ফিডব্যাক রিসেট একটি ওয়েলনেস সেন্টার, যেখানে রোগভিত্তিক ওজন নিয়ন্ত্রণের ওপর কাজ করা হয়। পাশাপাশি মানুষকে নিজের শরীর সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা হয়।
২০২২ সালে যাত্রা শুরু করে Fitback Reset। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ওজন কমানো, ওয়েলনেস প্রোগ্রাম এবং বডি শেপিংয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে আসছে। কয়েক বছরের কার্যক্রমে স্বাস্থ্য ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির সেবার পরিধি ক্রমেই বিস্তৃত হয়েছে। ধানমণ্ডি ও উত্তরায় তাদের দুটি সেন্টার রয়েছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে Fitback Reset। এ সময়ে ক্লায়েন্টদের মোট ১০ হাজার ৭৯২ কেজির বেশি ওজন কমাতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ৩ হাজার ৩২৪টির বেশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছে এবং বডি মেজারমেন্ট কমানোর ক্ষেত্রে ৪৫ হাজার ৯১৫ সেন্টিমিটারের বেশি পরিবর্তনের রেকর্ড অর্জন করেছে।
বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিসের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান বলেন, "আমরা এমন একটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।" বসুন্ধরা মেডিকেল সিটির অন্যতম লক্ষ্য হলো দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে। অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় হাসপাতালের কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
আলোচকদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় শুধুমাত্র চিকিৎসার ওপর নির্ভর করা উচিত নয়। প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর সমন্বয়। ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের এই ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন