প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : খুলনার ভৈরব নদে ফেরি-ট্রলারের সংঘর্ষের ফলে নিখোঁজ যুবক রাকিব খানকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার বিভাগের সদস্যরা।
নিখোঁজ যুবক রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাসিন্দা বাকের খানের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারে উপস্থিত সকল যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও রাকিব নিখোঁজ রয়েছেন।
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বাসস’কে জানিয়েছেন, "রাত ৪টা ৩০ মিনিট পর্যন্ত আমরা রাকিবের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাই। এরপর আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে আবারও অভিযান শুরু করা হয়েছে।" এই অভিযানে নৌ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেছেন, "রাতভর অভিযান চালানোর পরও রাকিবকে খুঁজে না পাওয়ায়, আজ সকালে তার পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করলে ডুবরীর একটি দল ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।"
এছাড়া, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থানও এখনও জানা যায়নি বলে তিনি উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন