প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মীরসরাই শাখার গ্রামীণ ব্যাংকে শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কিছু দুস্কৃতিকারী পেট্রোল বোমা ছুঁড়ে আগুন লাগায়। ঘটনাস্থলে থাকা নাইটগার্ড এবং ব্যাংকের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রামীণ ব্যাংকের মীরসরাই সদরস্থ ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে তিনি এবং কিছু স্টাফ বাড়িতে চলে যান। শনিবার সকালে তিনি এই অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত হন।
তিনি আরও বলেন, নাইটগার্ড রনজিত কুমার নাথ (৫৫) বাইরে পাহারায় ছিলেন। ভোরের অন্ধকারে কিছু দুস্কৃতিকারী বাইরের গাছের আড়াল থেকে পেট্রোল বোমা ছুঁড়ে মারেন, যার ফলে অফিসের সম্মুখ অংশের সাইনবোর্ডসহ গেটের ভেতর ও দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। নাইটগার্ডের ফোন পেয়ে প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যান্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর মধ্যে মীরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং আশপাশে টহল দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, "আমি এবং আমাদের টিম ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি।" তিনি উল্লেখ করেন, "কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। আমাদের যাওয়ার পর আগুন আর দেখা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন