প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ নিয়ে হকার ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে হকাররা মহাসড়কে কাঠ ও আসবাবপত্র ফেলে দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের ডিইপিজেড থেকে বলিবদ্র বাজার পর্যন্ত উভয় লেন তারা অবরোধ করে। আনসার সদস্যরা যখন হকারদের সরানোর চেষ্টা করেন, তখন তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরে ডিইপিজেড এবং স্থানীয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন হকাররা। তবে এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ইপিজেড ও আশেপাশে এলাকায় সড়কের দুই পাশে অবৈধ ফুটপাত উচ্ছেদ করতে গেলে আনসার বাহিনীর সঙ্গে হকারদের সংঘর্ষ হয়।" তিনি আরও জানান, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন